চাকরি দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটিতে এক বছর মেয়াদি চুক্তির ভিত্তিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

পদ: মিটার রিডার কাম মেসেঞ্জার

পদসংখ্যা: ৩৯টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে এসএসসি/সমমান পাস হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকদের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন: মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা। এ ছাড়া অন্যান্য ভাতা দেওয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

শর্ত: এ পদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম (চুক্তিভিত্তিক)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ১৫ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কমবেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি/সমমানের সনদ বিবেচিত হবে।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

আবেদন ফি: আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি ২০২৩