ওবায়দুল কাদের

বিআরটি প্রকল্প জুন মাসের মধ্যে চালু হবে

সরকারের মেগা প্রকল্পের মধ্যে এক যুগেও কাজ শেষ না হওয়া বিআরটি প্রকল্প এ বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখনই আগের মতো নীচের অংশের আর ভোগান্তি নেই। আমরা আশা করছি জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘এখন অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ করা হবে। এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শুরু হয়ে গেছে। আর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৩০ শতাংশ কাজ হয়েছে।‘

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দেশের অর্থনৈতিক চাকা উন্নতি হয়েছে। প্রতিদিন এখন ২ কোটির মতো টোল আদায় করছি। পদ্মা সেতুতে এখন পর্যন্ত ১২.৫২ কোটি টাকা আদায় করা হয়েছে পদ্মা সেতুতে। আর টানেল থেকে ১০ লাখ টাকা আসছে। সামনে এই টাকার সংখ্যা বাড়বে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক বিআরটির জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। ১ ডিসেম্বর ২০১২ সালে একনেক ঢাকা বিআরটি প্রকল্প অনুমোদন করে। তারপর গত ১২ বছরেও প্রকল্পটি শেষ হয়নি।