স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী গ্রেপ্তার

স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী ঘটনার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার নিপা আক্তারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পরিবারিক কলহের কারণে তিনি এমন কাণ্ড করেছেন। 

গতকাল সোমবার দুপুরে নীপাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন। 

আহত ব্যক্তি বর্তমানে ঢাকার উত্তরার শিন শিন হাসপাতালে ভর্তি আছেন। তার দ্বিতীয় স্ত্রীর করা অভিযোগে নিপাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগকারী নারী জানান, তার স্বামী বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। কাজ করতে পারতেন না। নিপা কেন এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না তিনি।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম জানান, দ্বিতীয় স্ত্রীর অভিযোগ পেয়ে সোমবার বিকেলে অভিযুক্ত নিপা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। দাম্পত্য কলহের জেরে নীপা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।