টিপ পরলেই অ্যালার্জি হয়

অনেকে নারী সাজার একটা অনুষঙ্গ হিসেবে টিপ বেছে নেন। শাড়ি হোক বা সালোয়ার, একটা টিপ না পরলে যেন সাজ সম্পূর্ণ হয় না। কিন্তু এমন অনেকে আছেন যাদের টিপ পরার সঙ্গে সঙ্গে কপালে চুলকানি, র‌্যাশ, লালচে ভাব দেখা দেয়। অনেক সময় সেই জায়গার ত্বক সাদা হতে শুরু করে। কিন্তু কিছু উপায় বেছে নিলে আর অ্যালার্জিও হবে না।

যদি আপনি নিয়মিতই টিপ পরেন তাহলে অ্যালার্জির হাত থেকে বাঁচতে রাতে ঘুমানোর আগে পুরো কপালে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। এতে জ্বালা, চুলকানি থেকে স্বস্তি পাবেন। অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণ। যে কারণে ত্বকের অ্যালার্জি কমাতে খুব কার্যকর। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে। আপনি চাইলে পুরো মুখেও তেল মাসাজ করতে পারেন। তবে টিপ লাগানোর জায়গায় প্রতিদিন দুই মিনিট এই তেল ম্যাসাজ করতে হবে। এতে স্কিন অ্যালার্জি থেকে অনেকটাই স্বস্তি মিলবে। পাশাপাশি ত্বকের র‌্যাশ, ফুসকুড়িও হবে না। ঘরে তৈরি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। অ্যালার্জির কারণে ত্বকে অনেক সময় র‌্যাশ, ফুসকুড়ি হতে শুরু করে। ফলে ত্বকের ওই অংশটা লালচে দেখায়। শুষ্ক ত্বকের কারণেও এমনটা হতে পারে। তাই ত্বকে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। এতে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে এবং চুলকানিও কমে। কপালে টিপ পরলে যদি অ্যালার্জি হয়, তাহলে আপনি কুমকুম ব্যবহার করতে পারেন। এতে কপালে কোনো দাগ বা চুলকানি হবে না। দুই মগ পানিতে এক চামচ নিমপাতা গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে অর্ধেক হলে ছেঁকে একটি বাটিতে রেখে দিন। পানিটা ঠা-া হলে পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রাখুন। দিনে দুই-তিন বার এই পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এতে টিপের আঠা থেকে হওয়া অ্যালার্জি আর হবে না।