জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার তাগিদ ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘আমাকে প্রধানমন্ত্রী একটা মিশন নিয়ে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, তা হচ্ছে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করে এই মিশন পূরণ করতে আমি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ।’

গতকাল মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনে কেন্দ্রীয় সেমিনার হলে ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর ম-ল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভূমি মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।