রংপুরে শীতার্তদের এবিজি বসুন্ধরার কম্বল বিতরণ

এবিজি বসুন্ধরার পক্ষ থেকে রংপুরের তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের দুই হাজার শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে রাজবল্লভ উচ্চবিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকে ভালো কাজ করে আসছে। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে।’

বিশেষ অতিথি হিসেবে রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর হাসান রুমি, গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী এবং বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি