বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাৎ বাংলাদেশ-মা‌র্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষ‌য়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

আজ বুধবার মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান পিটার হাস।

তিনি বলেন, বলেন, ‘দুই প‌ক্ষের ম‌ধ্যে ব‌্যবসা-বা‌ণিজ‌্য, জলবায়ু ও রো‌হিঙ্গা সংক‌টে এ‌ক অপর‌কে কিভা‌বে সহ‌যো‌গিতা কর‌তে পা‌রি, সেটা নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি। আগামী মাসগু‌লো‌তে আমা‌দের পারস্প‌রিক স্বার্থ এগি‌য়ে নি‌য়ে যাওয়ার জন‌্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।’

বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, আজ বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি, যাতে আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারি।