বক্স অফিস কাঁপানো মহেশের এই সিনেমায় কী আছে? 

mahesh-guntor 2

মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে দক্ষিণী তারকা মহেশ বাবুর ‘গুন্তুর করম’। মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৪৮ কোটি রুপি। যার ভেতর শুধুমাত্র ভারতেই আয় করেছে ৯১ কোটি রুপি!

মুক্তির পর থেকে বরাবরের মতোই দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন মহেশ বাবু। সিনেমায় তার উপস্থিতিই দর্শকদের অন্যরকম বিনোদন দেয় বলে জানা গেছে।

গল্পে দেখা যায়, ভিরা ভেঙ্কটা রমনাকে (মহেশ বাবু) তার বাবা ভিরা বসুন্ধরা (রাম্যা কৃষ্ণন) ১০ বছর বয়সে একটি দুর্ঘটনার কারণে ছেড়ে চলে যান। ২৫ বছর পর মহেশের বাবা মন্ত্রী হন এবং আসন্ন নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে ছেলে এবং তার স্ত্রীর সঙ্গে কোন সম্পর্ক নেই বলে কাগজে স্বাক্ষর করতে চান। ক্ষমতার জন্য নিজের সংসারকে উপেক্ষা করেন। উদ্ভুত এই ঘটনায় মহেশ কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, তিনি কাগজপত্রে স্বাক্ষর করেছিলেন কিনা, তার মা কী করেছিলেন—সেসব নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় যা সিনেমাটি দেখলে জানা যাবে।

mahesh-guntor 

এই সিনেমার মধ্য দিয়ে প্রায় ১৪ বছর পর একসঙ্গে কাজ করেছেন মহেশ বাবু ও ত্রিবিক্রম শ্রীনিবাশ। ‘গুন্তুর করম’ পুরোপুরি অ্যাকশন প্যাকড ইমোশনাল সিনেমা। এতে মহেশকে বেশ রাফ অ্যান্ড টাফ চরিত্রে দেখা গেছে যাতে দর্শক মুগ্ধ। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শ্রীলীলা। 

ছবিতে আরও অভিনয় করেছেন মীনাক্ষী, জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ১৫০-২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি প্রযোজনা করেছেন এস রাধা কৃষ্ণা।