জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালনে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের  জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। শুক্রবার ভোরে সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও  বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা মহান এই নেতার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের উদ্যোগ নিয়েছি। দলের সর্বস্তরের নেতাকর্মীরা ‘স্বাধীনতার ঘোষক’, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’, ‘আধুনিক বাংলাদেশের রূপকার’ জিয়াউর রহমানকে স্মরণ করবে নানা কর্মসূচির মধ্য দিয়ে।’