ক্রীড়া মন্ত্রীর উদ্বোধনে শুরু বিপিএল, ব্যাটিংয়ে কুমিল্লা

ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উদ্বোধন করলেন বিপিএলের দশম আসর। তার আগে প্রথম ম্যাচেই টস জিতেছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টস করছেন দুই অধিনায়ক লিটন ও সৈকত

জাতীয় দলের পেস অ্যাটাকের কান্ডারি তাসকিন-শরিফুলে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান সৈকত।

টসের পর হয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।  যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে উদ্বোধন করেন টুর্নামেন্টের। বেলুন উড়িয়ে, স্মোক কালার বোম ফাটিয়ে সারা হয় মিনিট দশেকের আয়োজন।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে

দুর্দান্ত ঢাকা একাদশ:

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, চতুরঙ্গ ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ইরফান শুক্কুর (কিপার), লাসিথ ক্রসপুলে, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, উসমান কাদির।

 

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:

লিটন দাস (অধিনায়ক, কিপার), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, রোস্টন চেজ, খুশদিল শাহ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুশফিক হাসান।