প্রকৌশলী হাদিসুরের পরিবারকে আর্থিক সহায়তা

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের তৃতীয় প্রকৌশলী মরহুম হাদিসুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার বিএসসি টাওয়ারে জাহাজি কর্মকর্তা ও নাবিকদের পক্ষ থেকে ৪ হাজার ২০০ মার্কিন ডলার আর্থিক সহায়তা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. জিয়াউল হক।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আক্রমণের শিকার হয়। আক্রমণে ঘটনাস্থলে জাহাজে কর্মরত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি