আইসিডিডিআরবিতে চাকরির সুযোগ, বছরে বেতন সাড়ে ১৪ লাখ টাকা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতিষ্ঠানটিতে সিনিয়র প্রোগ্রামার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

পদ: সিনিয়র প্রোগ্রামার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: একাধিক প্রকল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাঙ্গুলার, ডট নেট কোর এমভিসি ও এসকিউএল সার্ভার ডেটাবেজ ব্যবহারে করে অ্যাপ্লিকেশন ডেভলপিং বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো সংস্থায় সফটওয়্যার ডেভেলপমেন্ট ডোমেইনে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: বছরে বেতন ১৪ লাখ ৫৯ হাজার ২০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে কেয়ার সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: মহাখালী, ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও আবেদন করতে Apply Online বাটনে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩