ম্যানেজার নিয়োগ দিচ্ছে মেরি স্টোপস

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান মেরি স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে মার্কেটিং (কমিউনিকেশন অ্যান্ড এক্টিভেশন) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: মেরি স্টোপস বাংলাদেশ।

বিভাগ: মার্কেটিং (কমিউনিকেশন অ্যান্ড এক্টিভেশন)।

পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং, কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কৌশলগত প্রচারণা, ব্যবস্থাপনা, বাজার গবেষণা এবং বিশ্লেষণ, বাজেট পরিকল্পনা এবং সহযোগিতা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৩

সূত্র: বিডিজবস