কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির পক্ষ থেকে অসহায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বাটিকা বাহারুল উলুম বালিকা মাদরাসায় ৫০ জন এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাতিল মাহমুদ।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় কুমারখালী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান তপু। এ সময় বিএনপি ও অঙ্গ সগযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।