২৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ফাইটার’

আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন অভিনীত বলিউড সিনেমা ‘ফাইটার’। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। এক ফেসবুক স্ট্যাটাসে সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি লিখেন, ‘একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি।’

সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা টুডি ও থ্রিডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।

এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টে বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল বলিউডের সিনেমা পাঠান, জওয়ান, অ্যানিমেল ও ডানকি।

‘ফাইটার’ সিনেমাতে প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রমন চিব।