মহেশপুর সীমান্তে  বিরল প্রজাতির ৪০ কচ্ছপ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে গতকাল রবিবার দুপুরে বিরল প্রজাতির ৪০টি কচ্ছপ উদ্ধার করেছে ৫৮ বিজিবি।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, ভারত থেকে অবৈধভাবে বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থায় নেয় বিজিবি। ওই সময় এক বাংলাদেশি ভারত সীমান্ত থেকে দেশে ঢোকার পথে তার গতিরোধ করলে একটি বস্তা ফেলে তিনি পালিয়ে যান। বস্তা তল্লাশি করে উদ্ধার করা হয় ৪০টি বিরল প্রজাতির কচ্ছপ। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।