ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বাংলাদেশের (আইইউবি) অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি দিদার এ হোসেইন ২০২৪-২৫ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালে তিনি মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭১ সালের ৯ অক্টোবর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ওয়ার কোর্সে অফিসার হিসেবে কমিশনপ্রাপ্ত হওয়ার পর ১০ ইস্ট বেঙ্গলে যোগদান করেন।
ট্রাস্ট এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি) ২০২৪-২৫ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করে। বোর্ডের অন্য সদস্যরা হলেন এ কে আশরাফ উদ্দিন আহমেদ, ড. হোসনে আরা আলি, রাশেদ চৌধুরী, এ মতিন চৌধুরী, ইসমাইল দোভাষ, জাভেদ হোসেন, মির্জা সালমান ইস্পাহানি, আলতামাশ কবির, এ এইচ এ রশীদ খান, সালমা করিম, এ কাইয়ুম খান, মোহাম্মদ জাকারিয়া খান, ইয়াসমিন জেড মাহমুদ, ওয়াজিদ আলি খান পন্নী, সাইফুর রহমান, আবদুল হাই সরকার, আলতাফ হোসেন সরকার, তওহীদ সামাদ ও নীলুফার জাফরুল্লাহ। বিজ্ঞপ্তি