ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিআরটিসি বাস চালু

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসি তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রীসেবা প্রদান করতে যাচ্ছে। গতকাল রবিবার মেলা প্রাঙ্গণ থেকে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্তি সচিব)।

কুড়িল বিশ্বেরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেবে বিআরটিসি। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলাচল করবে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা। বিজ্ঞপ্তি