বলের আঘাতে গুনাতিলকা মাঠের বাইরে, কনকাশন সাব ক্রসপুলে

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কনকাশন সাব হলেন দুর্দান্ত ঢাকার লাসিথ ক্রসপুলে। দানুশকা গুনাতিলকার জায়গায় ঢাকার কনকাশন বিকল্প হিসেবে ব্যাট করতে এসেছেন তিনি। ব্যাথা পেয়ে গুনাতিলকাকে মাঠ ছাড়তে হয়।

ঘটনা ঢাকার ইনিংসের ১.৩ তম ওভারে। ৯ বল খেলা গুনাতিলকার রান তখন ১, চট্টগ্রামের পেসার আল-আমিনের লাফিয়ে ওঠা ডেলিভারি ইনসাইড এজ হয়ে আঘাত করে ওপেনার দানুশকা গুনাতিলকার হেলমেটে। লুটিয়ে পড়ে যান ক্রিজের ওপর, এরপর যখন ওঠে দাঁড়ান গাল থেকে রক্ত ঝড়ছিল।

ঢাকা ফ্র্যাঞ্চাইজির ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। শেষ পর্যন্ত আর মাঠে থাকা হয়নি এই লঙ্কান ব্যাটারের। উঠে যেতে হয়েছে, তিন নম্বরে ব্যাট করতে আসেন সাইফ হাসান।

তবে বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ঘটনা নয় এটি, এর আগে ২০২২ সালের বিপিএলে খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচারের কনকাশন সাব হিসেবে মাঠে নামেন সিকান্দার রাজা।