শ্রীলঙ্কা

আততায়ীর গুলিতে রাজনৈতিক নেতাসহ নিহত ৫

শ্রীলঙ্কায় আততায়ীর গুলিতে দেশটির আওয়ার পাওয়ার অব পিপল পার্টির চেয়ারম্যানসহ পাঁচজন নিহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাজধানী কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণের শহর বেলিয়াত্তাতে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, আওয়ার পাওয়ার অব পিপল পার্টির চেয়ারম্যান সামান পেরেরাকে হত্যার উদ্দেশ্য এখনও অস্পষ্ট। তবে তিনি আক্রমণের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

তার গাড়ি রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় থামলে একটি পিকআপ ট্রাকে থাকা আততায়ীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তারা পেরেরা এবং স্থানীয় এক অপরাধ চক্রের নেতার মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে অবগত রয়েছেন।

 শ্রীলঙ্কার ২২৫ সদস্যের আইনসভায় পেরেরার দলের একটি আসন রয়েছে, যদিও তিনি সংসদ সদস্য ছিলেন না।