অর্ধশত নারী-পুরুষকে কামড়াল পাগলা কুকুর

শেরপুর সদর উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে গ্রামের প্রায় অর্ধশত নারী-পুরুষ আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচড়া গ্রামে একটি কালো রঙের পাগলা কুকুরটি গ্রামের ক্ষেতে খামারে ও রাস্তায় চলাচলরত নারী-পুরুষদের কামড়ায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে আসেন। কিন্তু জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে সরকারি ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রোকেয়া ও বারেক জানান, আমাদের গাজীরখামার এলাকায় একটি কুকুর পাগল হয়ে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কিন্তু হাসপাতালে সরকারি ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনে এনে আমরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

ভ্যাকসিন না থাকার বিষয়টি স্বীকার করে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন বলেন, ‘আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওই কুকুর থেকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।