পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গতকাল সোমবার পরিবেশবান্ধব মেট্রোরেলে ভ্রমণ করে পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করেছেন। সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে যান।
মেট্রোরেলে ভ্রমণকালে পরিবেশমন্ত্রী যাত্রীদের সাথে কথা বলেন এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড ফাহমিদা খানম ছিলেন। বিজ্ঞপ্তি