ফরিদপুরে দুদিন মাধ্যমিক স্কুল বন্ধ

ফরিদপুরে তীব্র শীতের কারণে আগামী দুই দিনের জন্য মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর জেলায় শৈত্যপ্রবাহ বিরাজমান থাকায় বুধ ও বৃহস্পতিবার জেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠাননে ছুটি ঘোষণা করা হলো।

গত কয়েকদিন ধরে ফরিদপুর জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছিল। ফলে স্কুলের শিক্ষার্থীরা বেশ বিপাকে পড়ে। তীব্র শৈত্যপ্রবাহের কারণে স্কুল গুলোতে শিক্ষার্থীদের হার বেশ কম ছিল। মঙ্গলবার ফরিদপুরে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত কয়েক বছরের তুলনায় সবচেয়ে কম তাপমাত্রা।