চিফ হুইপ ও পাঁচ হুইপ নিয়োগ

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপনটি জারি হয়।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ পাঁচ সংসদ সদস্যকে রাষ্ট্রপতি হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে সিনিয়র সচিব  কে এম আব্দুস সালাম কর্তৃক স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

নবনিযুক্ত হুইপরা হলেন, ইকবালুর রহিম (৮ দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৩৫ জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (২০৫ নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল (২৯৬ কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মোর্ত্তজা (৯৪ নড়াইল-২)।