উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। গত সিরিজেও প্রোটিয়াদের বিপক্ষে অজি টি-টোয়েন্টি দলে নেতৃত্বের ভার সামলেছেন মার্শ। বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে।
দলে আছেন মদকাণ্ডে বিব্রতকর পরিস্থিতি তৈরি করা গ্লেন ম্যাক্সওয়েল। তবে বিশ্রাম দেওয়া হয়েছে স্টিভেন স্মিথকে। টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারও আছেন দলে। ফেব্রুয়ারির ৯, ১১ ও ১৩ তারিখ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, ন্যাথান অ্যালিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।