‘ভাবিনি ছবিটি স্বস্তিকাকে উপহার দিতে পারবো’

চারুকলায় এসে রীতিমতো মুগ্ধ স্বস্তিকা মুখার্জি। গিয়েছিলেন চারুকলায় সেখানে, ভালোবাসা পেয়ে আপ্লুত হয়েছেন। শুধু তাই নয় এক শিক্ষার্থী তাকে তারই অবয়ব আঁকা ছবি উপহার দিয়েছেন। নিজের আঁকা ছবি পেয়ে ভীষণ খুশি স্বস্তিকা।  বললেন, চারুকলার সব সুন্দর সব। কোণায় কোণায় শিল্পী আর তাদের শিল্প।

স্বস্তিকাকে যিনি ছবি উপহার দিলেন সেই শিক্ষার্থীর নাম সূচি। যখন কোনো এক মুহুর্তের জন্য মন খারাপ হয়, সৃষ্টিকর্তা ঠিক তার পরমুহুর্তেই এমন চমৎকার সব কাকতালীয় ঘটনা ঘটান কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে...! 
১লা জুলাই ২০২৩ ছবিটা আঁকি সেদিন। স্টাডি হিসেবেই করেছিলাম কাজটা। কারণ কাজটি যে এই মানুষটি পর্যন্ত পৌঁছাবে তা কোনোদিন ভাবিনি। আজ নিজ হাতে তাকে ছবিটা দিতে পেরে ভীষণ তৃপ্তি লাগছে। বাস্তব যখন কল্পনাকেও ছাড়িয়ে যায়, নিজেকেই নিজের ঈর্ষা হয়।

আর আজ ২৩শে জানুয়ারি, ২০২৪। ছবিটা দেখে কি চমৎকার হাসিটাই না দিলেন তিনি। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে তো আগে থেকেই চেনা, আজ ব্যক্তি স্বস্তিকাকে সামনা-সামনি দেখে মুগ্ধ হলাম। এত মিষ্টি! এত স্নিগ্ধ!
তা তিনি যে আজ চারুকলায় আসবেন তা গোপন সুত্রে আগেই খবর পেয়েছিলাম। ভাগ্যিস! এজন্য বিশেষ ধন্যবাদ  তীর্থ দাদাকে। আমাকে এভাবে চমকে দেয়ার জন্য।

স্বস্তিকা ঢাকায় অবস্থান করছেন। স্বস্তিকা বেশ কদিন আগে এসেছেন ঢাকায়। অংশ নিচ্ছেন চলমান ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

এই আয়োজনে স্বস্তিকা অভিনীত ‘বিজয়ার পরে’ ছবিটি নির্বাচিত হয়েছে সিনেমা অব ওয়ার্ল্ড বিভাগে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় এটি প্রদর্শিত হবে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে।