দেশে করোনা সংক্রমণের হার হু হু করে বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৮৬১ জনে। এসময় নতুন করে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।