বিগ ব্যাশ ফাইনাল

সিক্সার্সকে কাঁদিয়ে ব্রিসবেনের দ্বিতীয়

বিগ ব্যাশের ফাইনালে আজ তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারিয়ে শিরোপা জিতেছে ব্রিসবেন হিট। এ নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতল তারা।

আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছিল ব্রিসবেন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন জশ ব্রাউন। ৩৮ বল খেলে তিনি হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ৪০ রান করেন ম্যাট রেনশো। 

সিডনির হয়ে শন অ্যাবট নেন ৩২ রান খরচায় ৪ উইকেট। স্টিভ ও কিফি এবং বেন দরশুইস নিয়েছেন একটি করে উইকেট।

১৬৭ রানের জবাবে খেলতে নেমে ১১২ রানেই অলআউট হয়ে যায় সিডনি। স্পেনসার জনসন ব্রিসবেনের হয়ে নেন ৪ উইকেট। তাতে বাগিয়ে নেন ফাইনাল সেরার পুরস্কারটিও। টুর্নামেন্ট সেরা হন জশ ব্রাউন।