যারা ঢাকা ও এর আশেপাশে পশুপাখি পালন করেন তারা রবিনহুড দ্য অ্যানিম্যাল রেস্কিউয়ের আফজাল খানকে সবাই চেনেন। খুবই দুঃসাহসিকভাবে প্রাণীদের উদ্ধার করেন। তবে এবার তিনি নিজেই বিপদের কবলে পড়েছেন। এক তান্ত্রিকের কবলে পড়ে দেড় লাখ টাকা ও আরো বেশকিছু জিনিসপত্র খুঁইয়েছেন।
আফজাল খান নিজেই ফেসবুকে বিষয়টি জানিয়ে বলেন, বেশ কিছুদিন ধরে উল্টোপাল্টা হচ্ছে বিভিন্ন কারণে আমার বোকামির জন্য একটা মানুষ যখন বোকার ফাঁদে পড়ে। তখন অনেকে অনেক রকমের বুদ্ধি পরামর্শ দেয় এবং তখন সম্ভবত তার জ্ঞান কিছুটা হারিয়ে ফেলে। ঠিক তেমনি হয়েছে আমার, এক কর্মী বলেছিল তার পরিচিত এক তান্ত্রিক আছে সিলেটে যে কিনা বিনা শর্তে সমস্ত সমাধান করে ফেলতে পারে।
তিনি বলেন, আমি একজন নামাজী এবং কোরআন হাদিস পড়া একটি ব্যক্তি। সব সময় আমল করতে থাকি কিসের মাঝে পড়ে ওই তান্ত্রিকের খপ্পরে পড়লাম আমার অফিসে। তাকে আমন্ত্রণ জানালাম সে দেড় লক্ষ টাকা নিলো আমার সমস্ত খারাপ কুফা কেটে যাবে বলে তা তো হলোই না আমাকে এমন জিনিস খাইয়ে টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেল। আমি প্রায় মৃত্যুশয্যা থেকে ফিরে আসলাম। আমার জ্ঞান ছিল না প্রথমে শাহজাহানপু ইসলামী হসপিটালে এরপর কাকরাইল হসপিটাল থেকেও আমাকে ফেরত দেয়া হয় কারণ আমার চোখ উল্টে গিয়েছিল এবং প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল।
ঢাকা মেডিকেলে গিয়ে রক্ষা হয় জানিয়ে আফজাল খান বলেন, জায়গা হয় আমার ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে হাত-পা বেঁধে ওয়াশ করে এর থেকে বিষ বের করে এই ভিডিওটির মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই যেন মানুষ থেকে সাবধান হন। সামনে আসছে ডিফারেন্ট কিছু আপনাদের সহযোগিতা চাই মিডিয়া ভাই-বোনদের।