প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত হুইপদের সাক্ষাৎ

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে নবনিযুক্ত হুইপরা শুভেচ্ছা জানিয়েছেন।

আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বৈঠকের শুরুতে তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফি বিন মুর্তজা, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কামাল।