শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হিয়েছেন। এ ঘটনায় আহত হন অটোভ্যানচালক।আজ বুধবার সন্ধ্যায় বাঘাবাড়ি ব্রিজের দক্ষিণ পাড় এলাকার তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের আনসার তালুকদার(৬০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৫০)।

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের লিডার খোরশেদ আলম জানান, আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বামী আনসার তালুকদার ও স্ত্রী ফরিদা খাতুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আকট করে পাশের তেলপাম্পে রেখে দেয়।