পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন

পটুয়াখালীর পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পায়রা বন্দর বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়েছেন। আর বাংলাদেশ নৌবাহিনী থেকে রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় পায়রা বন্দরের হল রুমে চেয়ারম্যানের দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।