১ এপিবিএনের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরা’র। তার নাম 
মো. ইয়াসিনুর রহমান রিফাত (২১)।

গতকাল মঙ্গলবার তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এপিবিএন জানায় গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রিয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয় করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।  তুরাগ থানায় মাদক উদ্ধারের ঘটনায় মামলা দায়েরেরপর আসামীকে হস্তান্তর করা হয়ছে।