পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী

পটুয়াখালীর পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। গতকাল বুধবার বিকেলে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পায়রা বন্দরে বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়েছেন। আর বাংলাদেশ নৌবাহিনী থেকে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আগামীকাল বিকেল ৪টায় পায়রা বন্দরের হলরুমে চেয়ারম্যানদের দায়িত্বভার হস্তান্তর গ্রহণ অনুষ্ঠান হবে।