বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), এফসি (আর্মি) পে-১, এফসি (আর্মি) পে-২, এফসি (লগ এরিয়া), এসিসিডিএফ (সিভিল) এবং সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয় পরিদর্শন করেন। এসব কার্যালয়ের সার্বিক কার্যক্রম, বিবিধ সেবা প্রদানের মান, নথি ব্যবস্থাপনা, বিল পাসিং স্ট্যাটাস, সার্ভিস ফিডব্যাক সিস্টেম ও এর অগ্রগতি ইত্যাদি পর্যবেক্ষণ এবং উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। সিএজি সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিদর্শনকালে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ওয়ান স্টপ সার্ভিসে সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদানকালে পেনশনাররা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন এবং পদ-পদবি মাথায় না রেখে সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উপস্থিত পেনশনসংক্রান্ত সেবাগ্রহীতাদের কাছে সেবাপ্রাপ্তির বিষয়ে তাদের অভিব্যক্তি জানতে চান। আইএসপিআর