শীর্ষ পদে নিয়োগ দিচ্ছে ডেসকো

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ডেসকো ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)

পদ: সিনিয়র ম্যানেজার

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি অথবা ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২৫ বছরের

বেতন: ১ লাখ ৭৫ হাজার টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৬০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: পরীক্ষা ফি বাবদ ৫ হাজার টাকা ডাচ্‌-বাংলা ব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৩

সূত্র: ডেসকোর ওয়েবসাইট