পর্নোগ্রাফি বিক্রি করতেন তারা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজারের আব্দুল লতিফের ছেলে সুজন, তাজপুরের গোলাম মোস্তফার ছেলে গোলাম রসুল, উচনা গ্রামের সুনিলের ছেলে বিপ্লব ও হাসানের ছেলে রুবেল।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো: শেখ সাদিক জানান, গ্রেপ্তারকৃত আসামিরা তাদের দোকানে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে সরবরাহ করতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।