স্রোতের বিরুদ্ধে স্টোকসের লড়াই

বাজবলের ইঙ্গিত মিলেছিল। তবে ম্যাচে যে স্পিনারদের দাপট থাকবে সেটার আভাসও মিলেছিল। সেটা সত্য হয় সকালে দুই দলের একাদশ দেখে। রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের বিরুদ্ধে লড়তে হিমশিম খেয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে স্রোতের বিপরীতে লড়াই করছেন কেবল অধিনায়ক বেন স্টোকস।

সব ব্যাটসম্যানরাই শুধু ছিলেন যাওয়া আসার মিছিলে। একাই হাল ধরেছেন স্টোকস। চা বিরতির আগেই নেই দলটির ৮ উইকেট। স্টোকস ৪৩ রানে অপরাজিত থেকে গেছেন বিরতিতে। তাতে ভর করে ইংলিশদের সংগ্রহ ২১৫। ৬৬ বল খেলে স্টোকসের ব্যাট থেকে আসে ৫টি চার। এছাড়া জনি বেয়ারস্টো করেছেন ৩৭ ও বেন ডাকেট ৩৫ রানে আউট হয়েছেন।

ভারতের হয়ে জাদেজা নিয়েছেন ৭৫ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন অশ্বিন ও অক্ষর প্যাটেল। জাসপ্রিত বুমরাহর ঝুলিতে আছে ১ উইকেট।