পায়রা বন্দর শুধু এ অঞ্চলকে আলোকিত করবে না, এ অঞ্চলের অর্থনৈতিকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন পায়রা বন্দরের নবাগত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
আজ বৃহস্পতিবার শেষ বিকেলে পায়রা বন্দরের হল রুমে পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পায়রা সমুদ্র বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী অর্থনীতির অবদান। বন্দরকে গতিশীল করার মাধ্যমে তিনি দেশের সামগ্রীক অর্থনীতিকে উন্নয়নশীল দেশে পরিণত করতে চাচ্ছেন।
বন্দর চেয়ারম্যান আরো বলেন, পায়রাকে ঘিরে এখানে গড়ে উঠছে অনেক শিল্প কারখানা। এসব প্রতিষ্ঠানে অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। তেমনি দেশের দক্ষ, অদক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরা, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন জাহিদ হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) সোহরাব হোসেন।
এ সময় উপস্থিত বন্দরের সদ্য বিদায়ী চেয়ারম্যান গোলাম সাদেক, তার ৯ মাসের কজের অগ্রগতি ও সফলতা তুলে ধরেন। পাশাপাশি বন্দরকে ঘিরে প্রধানমন্ত্রীর রূপরেখা বাস্তবায়নে আরো গতিশীল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করবেন নতুন চেয়ারম্যান এমন আশা প্রকাশ করেন।