চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাবিয়া চৌধুরীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় দেন। রায়ে চেকের সমপরিমাণ ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে দুজনকে। রায়ের সময় মঞ্জুর ও তার স্ত্রী সাবিয়া চৌধুরী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বেশকিছু মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মূলে গত ১৩ জানুয়ারি রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মঞ্জুরকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ জানুয়ারি এসব মামলায় জামিন পান তিনি।
২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়।