অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত প্রতিনিধিদল ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনারের কার্যালয়ে ক্র্যাবের নবনির্বাচিত প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, পুলিশ-সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক, পরস্পরের বন্ধু। ক্র্যাব-ডিএমপি একেবারে ভাই ভাই সম্পর্ক।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটি ডিএমপি কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ডিএমপি কমিশনারও নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির বিভিন্ন দপ্তরের সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।