ঢাকা অ্যাডভারটাইজিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা অ্যাডভারটাইজিং অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ২১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে দুই বছর মেয়াদে আপলিফট অ্যাডভারটাইজিংয়ের স্বত্বাধিকারী এস এম দেলোয়ার হোসেন সভাপতি ও খান অ্যাডভারটাইজিংয়ের স্বত্বাধিকারী মো. লিয়াকত আলী খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার মতিঝিলে মালেক ম্যানশনে নবমতলায় অস্থায়ী কার্যালয়ে অ্যাডভারটাইজিং অ্যাসোসিয়েশনের সব সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত এ কমিটি বলবৎ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।