কলকাতায় হলুদ ট্যাক্সি দেখে যে কাণ্ড করলো পরীমণির ছেলে

ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন পরীমণি। অসুস্থ রাজ্য এখন অনেকটাই সুস্থ। সে কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন। তাই ছেলেকে নিয়ে কলকাতা শহরটা ঘুরে বেড়াচ্ছেন। এই বেড়ানোর ফাঁকেই হলুদ ট্যাক্সি দেখে রাজ্য ভীষণ আনন্দিত। কেননা তার খেলনার তালিকায় এই ক্যাবটাই ছিল। 

পরীমণি বলছেন, গত বার যখন কলকাতা এসেছিলাম তখন এয়ারপোর্ট থেকে বাজানকে একটা খেলনা ট্যাক্সি কিনে দিয়েছিলাম। যদিও তখন গাড়ি নিয়ে খেলতে পারার বয়সে ছিলো না সে। তাই খেলনা টা আমি তুলে রেখেছিলাম। এখন সে গাড়ি নিয়ে খুব খেলে। তার সব গাড়ির ভেতর ওই ট্যাক্সি টাও তার বেশ পছন্দের একটা।

ট্যাক্সি দেখার প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলেন, এবার সে যখন সত্যি ট্যাক্সি দেখলো খুব এক্সাইটেড হয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছিলো “আরে এটা তো আমি চিনি! এটা দিয়ে তো আমি খেলি!” হিহি