হাতির ছানা

কান দুটো তার কুলোর মত

থামের মত পা,

সবাই বলছে দেখে যা রে

এলো হাতির ছা।

 

লম্বা একটা শুঁড় বেঁকিয়ে

চলছে হেলেদুলে,

শরীরখানা নাদুসনুদুস

মসৃণ ও তুলতুলে।

 

মায়ের সাথে ভাব যে ভীষণ

যায় না সরে দূরে,

মা হাতিটা করছে আদর

আগলে রেখে শুঁড়ে।

 

দেখবি যদি হাতির ছানা

আয় রে ছুটে আয়,

খোকাখুকু কই রে তোরা

সময় চলে যায়।