রাতে কাবিন, বিকালে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

নিজের বিয়ের দিনে গাজীপুরের টঙ্গীতে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বাজারের হাটের গলি এলাকায় এ ঘটনা ঘটে।

তরুণীর নাম সাদিয়া আক্তার (২০)। তিনি ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে টঙ্গী বাজার এলাকায় ভাড়া বাসায় ছয়তলায় থাকতেন। তার বাবার নাম আবুল বাশার ওরফে বাচ্চু।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়ারা দুই বোন, এক ভাই। সাদিয়া সবার বড়। আজ রাতে তার বিয়ের কাবিন হওয়ার কথা।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ঠিক কীভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।