ক্যানসার আক্রান্ত শিশু তাসনিম বাঁচতে চায়

সাত মাস ধরে ‘ক্রোনিক অস্টিওমাই-লাইটিস’ ও মরণব্যাধি ‘মেটাস্টেসিস ইউয়িং সারকোমা’ নামে বোন ক্যানসারে আক্রান্ত তিন বছরের শিশু ফাইরুজ মাহমুদ তাসনিম। এর মধ্যে তার শরীরের বিভিন্ন হাড়, ফুসফুস ও লিভারে ক্যানসার ছড়িয়ে পড়েছে। সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামালের অধীনে চিকিৎসাধীন।

তাসনিমের বাবা মো. হাসান মাহমুদ বলেন, ‘ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো ক্যানসার ইনস্টিটিউটে আমার মেয়েকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে চাই। এজন্য চিকিৎসাবাবদ ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। যা আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। কারণ এরই মধ্যে চিকিৎসাবাবদ আমাদের আর্থিক সামর্থ্যরে সবটুকু দিয়ে দিয়েছি।’ এই অসহায় বাবা তার মেয়ে তাসনিমের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা ও নম্বর সোনালী ব্যাংক পিএলসি, কাকরাইল শাখা ঢাকা, হিসাবের নাম : মো. হাসান মাহমুদ।

হিসাব নম্বর : ৪৪১২৩০১০০৯৩১১, রাউটিং নম্বর : ২০০২৭৩৩৭৪। মোবাইল ব্যাংকিং : ০১৯১৭-৬১২১৮১ (বিকাশ ও নগদ)।