বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম খেলায় আজ ফরচুন বরিশাল খেলতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। টানা দুই ম্যাচ জিতে বরিশাল আছে ফুরফুরে মেজাজে। তবে জয় দিয়ে শুরু করা বরিশাল আছে হারের বৃত্তে বন্দি। এই দুই দল আজ মুখোমুখি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
তার আগে টস ভাগ্যে জিতেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, সিদ্ধান্ত জানালেন আগে বোলিং করার। তার নামছে চার পরিবর্তন নিয়ে। একাদশে রাখা হয়েছে আহমেদ শেহজাদকে।
এবারের বিপিএলে ৩ ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তার জায়গায় এসেছে পরিবর্তন, বরিশালের সেরা একাদশে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদ। ঢাকা পর্বে তিন ম্যাচের দুটি হেরেছে বরিশাল। বিপরীতে তিন ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের লড়াই।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিক ক্যারিয়াহ, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ, আব্বাস আফ্রিদি ও রাকিবুল হাসান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কুর্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।