পটুয়াখালীতে জেলেদের বৈধ জাল ও বকনা বাছুর বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় এলাকার অসহায় ৯৬ জেলের মাঝে ৩২ হাজার মিটার ইলিশ শিকারের বৈধ জাল ও বিকল্প কর্মসংস্থানের জন্য ৩২ জেলেকে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল তিনটায় ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দীন কলেজ মাঠে মৎস্য অধিদপ্তরের সহায়তায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরন বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও  আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।