প্রতি বছরই ‘বাংলাদেশ কমেডি ক্লাব’ স্ট্যান্ড আপ কমেডিয়ান ও কমেডি অনুরাগীদের নিয়ে পিকনিকের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ৮ম তম পিকনিকের আয়োজন করেছে গাজীপুরের তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টে।
এ পিকনিকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমেডি ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও মিরাক্কেল ৬ চ্যাম্পিয়ন আবু হেনা রনি, বাংলাদেশ কমেডি ক্লাবের সভাপতি সাইফুর রহমান সাইফুল, সহ সভাপতি মোহাম্মদ পরশ, সাধারণ সম্পাদক ফজলুল হক সাকি, প্রচার সম্পাদক মোহাম্মদ তৌহিদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান ঋজু, প্রচার সম্পাদক মাসুদ আহমেদ, ডিরেক্টর সাঈদ তারেকসহ দেশ সেরা সব কমেডিয়ান ও অর্ধশত কমেডি অনুরাগী।
সারা দিনব্যাপী খেলাধুলা, বিভিন্ন গেম শো, কালচারাল প্রোগ্রাম, ক্যাম্প ফায়ার, ফায়ার স্পিনিং এবং সব শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
সন্ধ্যায় সবাইকে শীতের পিঠা দিয়ে আপ্যায়ন শেষে পিকনিকের সমাপ্তি টানা হয়। বাংলাদেশ কমেডি ক্লাবের সভাপতি সাইফুর রহমান সাইফুল বলেন, সবার আন্তরিক সহযোগিতায় এত সুন্দর আয়োজন করতে সক্ষম হয়েছি। সবাই আনন্দ করেছে মজা করেছে এটাই আমাদের প্রাপ্তি। আশা করি পরের বছর এর চেয়েও জাকজমক আয়োজন হবে।