ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার সম্মাননা পেল এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক পিএলসি. ২০২২-২৩ করবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছে। গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা কর্তৃক এনসিসি ব্যাংককে এ সম্মাননা দেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে এনসিসি ব্যাংকের এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।

এ সময় বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা-এর কর কমিশনার মো. ইকবাল বাহার উপস্থিত ছিলেন।